আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামতে মিন্টুর সামনে আর কোনও আইনি বাধা রইল না।

এর আগে গত ৯ জানুয়ারি মিন্টুর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।