ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ বছরের দ্বিতীয় মৃত্যু। এর আগে গত ১২ জানুয়ারি একজন মারা গিয়েছিল। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।
সোমবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গুবিষয়ক এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচজন করে, চট্টগ্রাম বিভাগে আট ও খুলনা বিভাগে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।