গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর  গ্রামের আব্দুল বাকির পুত্র শাহ আলমের বাড়ীতে রবিবার রাতে এই এ ঘটনা ঘটে। 

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়ার সোনাতলা ফায়ার সার্ভিস ইনচার্জ আকরামুল হাসান জানান, বৈদ্যুতিক শট সাকিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে বাড়ীর সবকটি ঘরে ছড়িয়ে পড়ে।

বাড়ীর মালিক কাপড় ব্যবসায়ী শাহ আলম বলেন, ঘরে রাখা নগদ ৩ লাখ টাকাসহ ঘরের আসবাবপত্র এই অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতির হয়েছে ।