সহজ এবং আরও সুলভ হবে বিদেশে চিকিৎসা। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে যুক্ত হলো নতুন আন্তর্জাতিক সহযোগিতা। মালয়েশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান মালয়েশিয়ার শীর্ষ হাসপাতাল সানওয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জেজি হেলথকেয়ার। এর মাধ্যমে জেজি হেলথকেয়ার বাংলাদেশে সানওয়ে হাসপাতাল মালয়েশিয়ার অফিসিয়াল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে।
এই চুক্তির ফলে মালয়েশিয়ায় চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীরা এখন সহজে এবং সুলভে জেজি হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং হাসপাতাল ভর্তি সহায়তা পাবেন। এ ছাড়া ভিসা প্রসেসিং, বিমান টিকিট ও আবাসন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে সহযোগী প্রতিষ্ঠান স্টেক হলিডেজ লিমিটেড। ফলে রোগীরা পাবেন বিশেষ ডিসকাউন্টে সম্পূর্ণ ওয়ান-স্টপ সেবা। ফলে রোগীদের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ঝামেলা আর থাকছে না।
এ বিষয়ে জেজি হেলথকেয়ার লিমিটেড ও স্টেক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আবদুল্লাহ বলেন, এই সমঝোতা বাংলাদেশি রোগীদের জন্য বিদেশে চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করবে। আমরা রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রতিবদ্ধ।
সানওয়ে মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রকল্প প্রধান লিম ওয়েই ই বলেন, বাংলাদেশে জেজি হেলথকেয়ারকে আমাদের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশি রোগীরা বিশ্বমানের চিকিৎসাসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুর কিংবা ব্যাংকক থেকে অপেক্ষাকৃত সুলভে সেবার জন্য মালয়েশিয়ার সানওয়ে বাংলাদেশি রোগীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।