বিএনপি মানে কল্যাণ, যুবদল মানেই ভালোবাসা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্ত্বরে মিলাদ, দোয়া ও আলোচনার সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা বলেন, আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান,আমরা তার কর্মী। আমরা বিএনপির কর্মী, বিএনপির সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। সবাই ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে সকলেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, বিএনপি মানে মানুষের কল্যাণ, বিএনপি মানে মানুষের ভালোবাসা অর্জন এবং যুবদল মানেই মানুষের ভালবাসা।
পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুর ইসলাম মাসুদ,পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউলর রহমান রেজা, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাদো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ও পৌর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা পারভীন প্রমুখ। এ সময় জেলা, উপজেলা ও ১০ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।