গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার জয়নগর-বাসপুর সড়কের মাঝিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে গাঁজাসহ নুরুল আলম (৪১) ও আবু তাহের (৪৪) নামে দুইজনকে আটক করা হয়। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে । পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।