কুমিল্লায় বাস থেকে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

গত সোমবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন। গ্রেপ্তার দুজন হলেন নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার মনাইরকান্দি গ্রামের হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার মোহাম্মদ চিশতী (৪২)। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।