বগুড়ার শাজাহানপুর উপজেলার গ-গ্রাম এলাকায় একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আনুমানিক ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে শাজাহানপুর উপজেলার গ-গ্রামে শাকিল আহমেদের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই কারখানা থেকে ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। সেইসঙ্গে মালিক শাকিলকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।