তারকাদের উপস্থিতিতে বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

শোবিজের জনপ্রিয় তারকাশিল্পীদের উপস্থিতিতে প্রকাশ করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম সংটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগান যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ।

 উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি- ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যার প্রতীক হচ্ছে ধানের শীষ। এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।’ 

অনুষ্ঠানে বিনপির নেতারা ছাড়া্ও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী কনকচাঁপা,মনির খান, সাব্বির জামান, রাজীব ও মুহিনসহ অনেকে। তবে রোজিনার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।