ট্রাইবেকা ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হবে ম্যাডোনার ‘কনফেশনস ২’ ভিজ্যুয়াল ফিল্ম

আপডেট : ১৪ মে ২০২৬, ১০:৩৭ এএম

গায়িকা ম্যাডোনা ‘কনফেশনস ২’ নামক একটি ভিজ্যুয়াল ফিল্মের বিশ্ব প্রিমিয়ার উপস্থাপন করতে ট্রাইবেকা উৎসবে ফিরছেন। আগামী ৫ জুন ট্রাইবেকা ফেস্টিভ্যালে অ্যালবামটির ভিজ্যুয়াল ফিল্মের প্রিমিয়ার হবে। ৬৭ বছরের এই সংগীত শিল্পীর পুরো নাম ম্যাডোনা লুইস চিকোন। 

হলিউড রিপোর্টারের বরাতে ভ্যারাইটি এ খবর প্রকাশ করে। 

প্রতিবেদনে বলা হয়, কয়েক দশক ধরে ম্যাডোনা প্রমাণ করেছেন, নিজেকে নতুন করে আবিষ্কার করাও একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম। ‘কনফেশনস টু’ অ্যালবামটি গভীর অনুভূতির, উত্তেজক ও পুরোপুরি সমসাময়িক।

‘কনফেশনস টু’ ভিজ্যুয়াল শিল্পকর্মটি ম্যাডোনার আসন্ন একই নামের অ্যালবামের প্রথম ছয়টি ট্র্যাককে কেন্দ্র করে নির্মিত। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে, তার প্রথম একক গান ‘আই ফিল সো ফ্রি’ ও ‘ব্রিং ইওর লাভ’। এই ভিজ্যুয়ালটি সংগীতনির্ভর দৃশ্যগুলোকে একত্রিত করে একটি নিমগ্ন সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করে।

‘কনফেশনস টু নিয়ন্ত্রণ ও আত্মসমর্পণ, দৃশ্যমান হওয়া ও ভিড়ে হারিয়ে যাওয়ার মধ্যকার টানাপোড়েনের মধ্যে বাস করে।’ এর প্রতিটি গান ছয়টি অধ্যায়ে উন্মোচিত হয়, যার প্রতিটিই এক একটি আবেদনময়ী থ্রিলার, এক নাচের বিভ্রম দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত