মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ বোনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পদ্মা সেতু উত্তর থানার কুমারভোগ ঈদগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ২ বোন একই উপজেলার কুমারভোগ ঈদগা এলাকার মো. মতিউর রহমানের মেয়ে।
গ্রেপ্তাররা হলেন- কাকলী আক্তার (৩৬) ও ইতি আক্তার (২৫)।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন। তাতে বলা হয়েছে, জেলা গোয়েন্দা পুলিশ তথা ডিবির একটি টিম সকাল ৯টার দিকে কুমারভোগ ঈদগা এলাকায় অভিযান চালায়। এ সময় দুই বোনকে আটক করে শরীর তল্লাসি চালানোর আগেই নিজেরাই ৩টি নীল জিপারে থাকা সমুদয় ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।