পাবনা ৫ আসন

জুলাই শহীদদের কবর জিয়ারত করে প্রচারণা শুরু জামায়াত প্রার্থীর

জামায়াতের ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ও জুলাই অভ্যুত্থানে পাবনায় শহীদ জাহিদ ও নিলয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন সদর আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের আরিফপুর সদর গোরস্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত ও দোয়া করেন প্রিন্সিপাল ইকবাল।

জিয়ারত শেষে প্রিন্সিপাল ইকবাল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সভায় যোগ দেন। এ সময় শহীদ পরিবারের সদস্য, জামায়াত ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।