বিরামপুরে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম বিরামপুর ঢাকা মোড়ে পথসভা ও মিছিলের মধ্য দিয়ে প্রচারণা শুরু করলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেল ৩টায় পথসভা শেষে দলীয় সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ৪ উপজেলার উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিরামপুর জেলা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। চাদাবাজ মুক্ত, দখল মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। ভোটদানের অধিকার হরনের চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

প্রথম দিনের প্রচারণায় পথসভা ও মিছিলে বিরামপুর উপজেলা ও পৌর জামায়াতের সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।