জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস, আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, খেলাফত মজলিস জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন নেতারা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, যুব শক্তির জেলা সহ-সভাপতি বিপ্লব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।