‘বোর্ড অব পিস’এ কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঘোষণা করেছেন, কানাডাকে তার 'বোর্ড অব পিস' উদ্যোগে যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য ছিল বিশ্বব্যাপী সংঘাত সমাধান এবং গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করা। 

ট্রাম্পের এই পদক্ষেপ আসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি-এর দাবোসে দেওয়া ভাষণের পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন। কারনির তার বক্তব্যেশক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক সংহতি ও শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা নিয়ে ট্রাম্পের নিন্দা জানান। ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে এবং বোর্ডটি হবে সর্বকালের সবচেয়ে মর্যাদাপূর্ণ নেতৃবৃন্দের সমাবেশ।

কারনি অবশ্য দাবোসে দাঁড়িয়ে বিশ্ববাজারে 'নিয়ম-ভিত্তিক বিশ্বব্যবস্থার সমাপ্তি' মেনে নেওয়ার আহ্বান জানান এবং কানাডা চীনের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি উদাহরণ হিসেবে তুলে ধরেন, যা মধ্যশক্তি দেশগুলোকে মার্কিন আধিপত্য থেকে রক্ষা পাওয়ার উপায় দেখাতে পারে। ট্রাম্প এই বক্তব্যের উত্তরে বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে এবং কারনিকে যুক্তরাষ্ট্রের উদারতার জন্য কৃতজ্ঞ থাকার পরামর্শ দেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই বোর্ডের স্থাপনাকে সমর্থন করেছে। বর্তমানে সদস্য দেশগুলোর মধ্যে আছে আর্জেন্টিনা, বাহরাইন, মরক্কো, পাকিস্তান ও তুরস্ক, কিন্তু ব্রিটেন, ফ্রান্স ও ইতালি এখনো যোগ দিতে রাজি নয়।