দুপুর থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।