ডা. জাহিদ

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার জোতবানী ইউনিয়নে কয়েকটি এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি একথা বলেন।

এদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। শোনেন মানুষের কথা, জানেন সমস্যা আর প্রত্যাশা। গণসংযোগকালে ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ের বাংলাদেশ গড়তেই ধানের শীষের এই পথচলা।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনজুর এলাহী রুবেল চৌধুরী, সহসভপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপি সভাপতি আনিছুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।