লক্ষ্মীপুরের কমলনগরে নারী ও শিশু ধর্ষণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো.সবুজ (৩২) কে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার(২৪ জানুয়ারি) রাতে উপজেলার চর লরেন্স ইউনিয়নের নবীয়ার গোঁজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চর মার্টিন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা রুহুল আমিনের বাড়ির রুহুল আমিনের ছেলে।
কমলনগর থানা ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, জেলা আদালত আসামী মো. সবুজ কে নারী ও শিশু ধর্ষণ আইনের মামলায় যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। আসামী জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।