মাহমুদুর রহমান মান্না

বগুড়ায় প্রচারণা শুরু, আসন সমঝোতার দ্বার এখনও খোলা

কোন জোট বা আসন সমঝোতায় না থাকলেও ভোটে জেতার আশা আছে বলেই সব রকম বাধা পেড়িয়ে, লড়াই করে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ রবিবার বিকেলে বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী (রহ.) -এর মাজার জিয়ারতের মাধ্যমে বগুড়া ২ আসনের প্রচারণা শুরুর আগে এ মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত তিনি কেতলি প্রতীক নিয়ে দলের হয় একাই লড়ছেন তবে, শেষ দিন পর্যন্ত আসন সমঝোতাও হতে পারে এ কথাও বলেন মান্না। স্বৈরাচার পতনের পর কোন জোট নেই, নির্বাচনী সমঝোতা রয়েছে, তবে তার সাথে এখনও কারো কথা হয়নি। তিনি গণতান্ত্রিক দেশ ও কল্যাণ রাষ্ট্র গঠনের লড়াই করছি। 

আজ থেকে শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া -২ আসনে নির্বাচনী প্রচারণার পাশাপাশি আগামী ২৮ জানুয়ারি জনসভার আয়োজন করেছে নাগরিক ঐক্য।