মুন্সীগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশিয় ধারালো অস্ত্রসহ মো: সুমন হোসন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলার লৌহজংয়ে উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় অভিযান চালিয়ে ৮১ পিস ইয়াবা ও  ১০ টি দেশিয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। এরমধ্যে ১ টি চায়নিজ কুড়াল, ৪ টি চাপাতি, ১টি বড় ছোড়া, ১ টি দা ও ৩ টি রামদা রয়েছে।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে- সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে সদর আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালায়।

এসময়  সমুদয় ইয়াবা ও দেশিয় ধারালো অস্ত্রসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার সুমন উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আইনীগত প্রক্রিয়ার জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।