মুন্সীগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম ২ নেতা মজিবুর রহমান ও সাইদুর রহমান ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তাতে বলা হয়েছে- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ও সাইদুর রহমান ফকিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।