অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে কোয়ার্টার ফাইনালের লড়াই জমে উঠেছে। সোমবার নারী ও পুরুষ এককে বড় কোনো অঘটন ছাড়াই শেষ আট নিশ্চিত করেছেন শীর্ষ তারকারা। পুরুষ এককে ইয়ানিক সিনার ও লরেঞ্জো মুসেত্তি, আর নারী এককে জেসিকা পেগুলা ও ইগা সোয়ানতেক সরাসরি সেটে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নেন। আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল।
পুরুষ এককে টানা নবম গ্র্যান্ড সø্যামে কোয়ার্টার ফাইনালে উঠলেন ইতালির দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। মার্গারেট কোর্ট এরিনাতে স্বদেশি লুচিয়ানো দারদেরিকে ৬-১, ৬-৩, ৭-৬ (৭-২) সেটে হারান তিনি। আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের নবম বাছাই টেইলর ফ্রিটজকে ৬-২, ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইতালির লরেঞ্জো মুসেত্তি।
নারী এককে গতবারের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিসকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা।