বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী শবনম ফারিয়া। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। ঢাকা-৮ আসন ও নিজের ভোটের আসন শান্তিনগর নিয়ে লেখা পোস্টে আক্ষেপে উগরে দিয়েছেন ফারিয়া।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার। অভিনেত্রীর পোস্টে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত।