গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে মামুন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-বঃ ১৫-৮৫৪৫) একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রাম যাচ্ছিল। বাসটি ওই স্থানে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৫ জন যাত্রী গুরুতর আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে করেন। তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ্য হাসপাতালে ভর্তি করে দেয়। পরে চিকিৎসা নিয়ে তারা চলে যান।