গোপালগঞ্জ-২ আসন

রিকশা শ্রমিকদের কাছে রিকশা মার্কায় ভোট চাইলে প্রার্থী

গোপালগঞ্জ-২ আসনে রিকশা শ্রমিকদের কাছে রিকশা মার্কায় ভোট চাইলেন ১১ দলের জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রধান কার্যালয়ে রিকশা শ্রমিকদের নিয়ে সমাবেশ থেকে তিনি তাদের কাছে ভোট চান।

এসময় শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো পেশি শক্তিকে ভয় না পেয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ভোট আপনাদের পবিত্র আমানত। এ আমানত কারও কাছে বিক্রি করবেন না।

সমাবেশে ১১ দলের জোটের নেতারাসহ জেলার কয়েকশ রিকশা শ্রমিক অংশ নেন।