গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বৈঠাখালি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ওই স্থানে সার্ভিস লেনে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয় ।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশের ধারণা, সড়ক পারাপারের সময় কোনো দ্রুতগামি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত কররন। তিনি জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আশেপাশের এলাকায় মরদেহের পরিচয় চেয়ে বার্তা পাঠানো হয়েছে।