'ভোটে নয়, জান্নাত পাবেন আপনার আমল দিয়ে'

'যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, মা-বোনদের ইজ্জত নিয়েছে, ঘর-বাড়িতে আগুন দিয়েছে তাদের কথা বিশ্বাস করবেন না। তারা এখন জান্নাতের টিকেটের কথা বলে আপনাদের বিভ্রান্ত করে ইমান নষ্ট করছে। জান্নাত তো আপনি পাবেন আপনার আমল দিয়ে। সুতারং এই দলটির কাছ থেকে সজাগ থেকে আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে হাফিজ ইব্রাহিমকে জয়ী করবেন।'

আজ রবিবার বিকেলে দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ির উঠান বৈঠকে নরী-পুরুষদের উপস্থিতিতে এসব কথা বলেন হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী মারফুজা সুলতানা।

এদিকে উঠান বৈঠকে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের পক্ষে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতি ব্যাপক সাড়া মিলছে। পুরুষ ও নারীরা যেমন উঠান বৈঠক জনসংযোগে উপস্থিতি রয়েছেন তেমনি কাঁধে কাঁধ মিলিয়ে ছুটছেন ভোটাদের দ্বারে দ্বারে।