অস্ত্রসহ শুটার আলাল গ্রেপ্তার

রাজধানীর পল্লবী তালতলা বস্তি থেকে শুটার আলালকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া ডেমরা থেকে থানার লুট হওয়া পাঁচটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল রবিবার পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন ঘিরে সহিংসতার উদ্দেশে তালতলা বস্তিতে শুটার আলাল আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছেনÑ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘরের ওয়্যারড্রপ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার সঙ্গে আন্ডার ওয়ার্ল্ডের যোগসূত্র রয়েছে। গ্রেপ্তার শুটার আলালের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে পল্লবী থানায় পুলিশের ওপর হামলা মামলা একটি, ডাকাতির প্রস্তুতি মামলা দুটি, মাদক মামলা দুটি, মারামারি মামলা দুটিসহ সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।