আসিফ মাহমুদ

পার্বতীপুরের উন্নয়নে ১১ দলীয় জোট প্রার্থীকে ভোট দিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোট জয়লাভ করলে পার্বতীপুর উপজেলাকে উন্নয়নের মডেল করা হবে। ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পার্বতীপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছিলেন, বৃটিশ আমলের চতুর্মুখী পার্বতীপুর রেলওয়ে জংশনকে আধুনিক মডেল রেল স্টেশন নির্মাণ করা হবে। 

এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই এলাকার অবহেলিত জনপথের রাস্তা-ঘাট উন্নয়ন করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ দলীয় আয়োজিত নির্বাচনীয় পথযাত্রা শাপলা কলি উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পথযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি, চাঁদাবাজ, ও সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ মেনে নিবে না। তাই দিনাজপুর-৫ এ আসনে এনসিপির ১১ দলীয় জোট প্রার্থী শাপলা কলি ডা: আব্দুল আহাদকে আপনারা ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আমরা নির্বাচিত হলে এই অবহেলিত পার্বতীপুরের উন্নয়ন ও কর্মস্থানের সুযোগ হবে।
  
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে জামায়াত এনসিপিসহ ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ এর সভাপতিত্বে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, পার্বতীপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জাতীয় যুবশক্তি (এনসিপি) ও আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, পার্বতীপুর জামায়াতের পৌর আমির খন্দকার আশরাফুল আলম, জামায়াতের পৌর সেক্রেটারি অধ্যক্ষ শাহিন আক্তার, পার্বতীপুর শিবিরের সভাপতি আসাদুল্লাহ আল গালিব ও পার্বতীপুর যুব বিভাগের সভাপতি গোলা মুক্তাদুর মুন্না প্রমুখ।