ঈশ্বরগঞ্জ বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোকন মারা গেছেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মামুন খোকন মারা গেছেন। তার বয়স ছিল ৫৩ বছর। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে আকস্মিক তার মৃত্যু হয়। 

নিহতের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ কাশি শুরু হয় খোকনের। তখন তিনি চেয়ারে বসা অবস্থায় ছিলেন। এক পর্যায়ে চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে যান। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হার্ট অ্যাটাক তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

রাত ৯টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে বিএনপি নেতা খোকনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানায় পরিবার।