জামায়াত আমিরের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বাউফলে ঝাড়ু মিছিল

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপ‌জেলার বগা বাজার এলাকায় সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা এ মিছিল বের ক‌রেন। বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শে‌ষে প্রতিবাদী সমাবেশে করা হয়। 

এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্য ক্ষমা ও উপযুক্ত শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, এ ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।

এসময় প্রতিবাদকারীরা জামায়াতে আমিরকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এমন বক্তব্য দিলে কঠোর কর্মসূচিও ঘোষণাও দেন।