‘সিজন ভালা, ধান লাগায় দে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা জমে উঠেছে। এদিকে সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী)  বিকালে নির্বাচনী প্রচারণা চালিযেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)  আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব  শ্যামল। তিনি তার নির্বাচনী এলাকা বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের পাইকপাড়া, পাঁচগাও, সোনামুড়া, নিদারাবাদ,  হরষপুর, বড়চাল, হাজিপুরসহ বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লা, দোকান পাট এবং বিভিন্ন পয়েন্টে গণসংযোগ ও প্রচারণা চালান।

এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সাধারণ মানুষ ও ভোটারদের দৃষ্টি আর্কষণ করতে ব্যতিক্রমী স্লোগান দেন ধানের শীষের কর্মী ও সমর্থকরা। স্লোগানে শোনা গেছে' সিজন ভালা, ধান গালায় দে.....' ফলন হবে বাম্পার। শ্যামল ভাই জিন্দাবাদ, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শ্যামল ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। এছাড়াও নানা স্লোগানে মুখরিত হয় গণসংযোগ ও পথসভাস্থল।

নির্বাচনী প্রচার ও গণসংযোগ এবং পথ সভায় জেলা, উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনে নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয় ছিল।