ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রংপুর ক্যান্টরম্যান্টের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

মহড়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় আধুনিক কৌশল, দ্রুত প্রতিক্রিয়া, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক প্রদর্শণ করা হয়। এতে সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়।

রংপুর ক্যান্টরম্যান্টের জিওসি জানান, সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। 

এধরনের মহড়া সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুররু¡পূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।