খাগড়াছড়ি জেলার পানছড়ির ২৫টি ও দীঘিনালার ১টিসহ মোট ২৬টি ভোট কেন্দ্রে ভোটারা যাতে সুন্দর ও নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই জন্য মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবেন পানছড়ি ৩ বিজিবি।
সীমান্তের সুরক্ষা, চোরাচালান, মাদক, অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি এ দায়িত্ব পালন করবে বিজিবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পানছড়ি লোগাং জোনের কার্যালয়ের মাঠে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান লোগাং জোন কমান্ডার লে. কর্ণেল মো. রবিউল ইসলাম।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে বিজিবি সকল সদস্যদের প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন, সে বিষয়ে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের উৎসাহিত করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপ- অধিনায়ক এসএম ইসমূল কায়েস, অপারেশন অফিসার মেজর নাইমূল মুশফিক।