সৈয়দ ফয়সল

ভালোবাসা থেকেই রাজনীতি করি 

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, ভালোবাসা থেকেই রাজনীতি করি।  

তিনি বলেন, আমি টাকা, ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য রাজনীতি করি না। মানুষের প্রতি মায়া ও ভালোবাসা থেকেই চুনারুঘাট-মাধবপুরবাসীর জন্য রাজনীতি করি।  

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বিকেলে চুনারুঘাটের সাদ্দাম বাজার জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি এলাকাবাসীকে ছেড়ে যাননি । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক তাকে আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত রক্ষার দায়িত্ব এখন আপনাদের হাতে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষই তার রাজনীতির মূল শক্তি। খালেদা জিয়ার পবিত্র আমানত আজ আপনাদের কাছে দিলাম। আপনারা যদি এই আমানত রক্ষা করেন, তাহলে আমি আজীবন মাধবপুর-চুনারুঘাটবাসীর কাছে ঋণী থাকব।