জাপানের সঙ্গে চুক্তিতে বাণিজ্য সুবিধা বাড়ছে বাংলাদেশের

বাংলাদেশ জাপানের সঙ্গে দেশের ইতিহাসে প্রথম ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর করেছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সাথে এই চুক্তি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তির আওতায় বাংলাদেশ জাপানে পোশাকসহ ৭ হাজার ৩৭৯টি পণ্য কোনো শুল্ক ছাড়াই রফতানির সুযোগ পাবে। অন্যদিকে বাংলাদেশ জাপানকে দেবে ১ হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার। কোনো জটিল শর্ত চুক্তিতে যুক্ত না হওয়ায় বাংলাদেশের জন্য বাণিজ্যিক সুবিধা বাড়বে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

এছাড়া চুক্তি জাপানে বাংলাদেশি পেশাদারদের জন্য ১২০টি উপ-খাত উন্মুক্ত করবে। বাংলাদেশও জাপানি সংস্থাগুলোর জন্য ৯৭টি উপ-খাত খুলে দেবে।