নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘এটা সত্য যে, একটা পেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে। কিন্তু যতদুর আমরা জানি অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে গেছে। কিছু সংখ্যক এখনো আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না’।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজের মিলনায়তনে ভোট প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, অস্ত্র উদ্ধার এখনো অব্যাহত আছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, যদি কিছু টুক টাক থেকেও থাকে সেটা নির্বাচনের সার্বিক পরিবেশে কোন এডভার্স পরিবেশ সৃষ্টি করবে এটা আমরা মনে করি না।
প্রবাসী পোস্টাল ভোটের ব্যাপারে নির্বাচন কমিশন শতভাগ সতর্ক আছে উল্লেখ করে বলেন, ‘এক পার্সেন্টও কারও সঙ্গে কম্প্রোমাইজ করব না। ইলেকট্রোরাল ইন্টিগ্রিটির ওপর প্রশ্ন আসবে এধরণের কোনও পোস্টাল ব্যালট পেপার একসেপ্ট করব না। যেহেতু এটা নতুন, কিছু ভুলভ্রান্তি থাকেতে পারে। কিন্তু এটার সুষ্ঠুতার ব্যাপারে একবিন্দুও আমরা কমপ্রোমাইজ করব না’।
নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পিরচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির প্রমুখ।