মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের মধ্যবাঘরা গ্রামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তার নিজ বসতঘর থেকে ইমরান মোড়ল (২৫) নামে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, যুবকের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় ছিল। ইমরান ওই গ্রামের মানিক মোড়লের ছেলে।
শ্রীনগর থানার ইনস্পেক্টর তদন্ত মিল্টন দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।