ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সভাস্থলে সমর্থকদের অপেক্ষা

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখানে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জনসভায় বক্তব্য দিবেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি উপস্থিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন।


সময় যতো বাড়ছে ততোই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন তারা। দলীয় প্রধানকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য অধীর হয়ে উঠেছেন বিএনপির সকল স্থরের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, “ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকাপ্টার নিয়ে নামবেন তারকে রহমান। পরবর্তীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন তিনি।

তারেক রহমানের এই সভায় লক্ষধিক লোকের সমাগম হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।