লাউয়াছড়ায় ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ৪ ঘণ্টা আটকা ছিল চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল এর ঘটনায় যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেক যাত্রীকে ট্রেন থেকে নেমে  সড়কপথে চলে যেতে দেখা গেছে।