আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী গণমিছিল করা হয়েছে।
আজ শনিবার বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের সড়ক বাজার, লাল বাজার, রাধানগর ঘুরে পৌর মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থনে নির্বাচনী গণমিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের সালাম জানিয়ে ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে ছিল বিএনপির দলীয় পতাকা। বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন মিছিলকারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর মো. বাহার মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আইয়ুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শরীফ খাদেম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামীম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, সোহাগ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, যুবদলের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম, যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা রুহুল আমিন সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জাবেদ আহমেদ, যুবদল নেতা সুমন চৌধুরী, বিএনপি নেতা মো. রমজান হোসেন, ইলিয়াস খাদেম, সিরাজুল ইসলাম সিরাজ, কাইয়ুম খান খাদেম, যুবদল নেতা সানি ভূইয়া, ফোরকান আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলে সহ সাধারণ সম্পাদক মির্জা মারুফ, সাবেক ছাত্রদল নেতা মোবাশ্বির আহমেদ, মামুন আহমেদ, লুৎফুর আমীন, মামুন আহমেদ, আসসাদিক ভূইয়া গালিব, শামীম শিশির, আজাদুল ইসলাম আজাদ, ইরফান মুরশেদ, কাজী রূপম খাদেম, কাউছার ভূইয়া প্রমুখ।