ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির সিদ্ধান্তে ধানের শীষের প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কারা নির্যাতিত ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সাবেক সভাপতি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষে ধানের শীষের প্রচারে অংশ নিচ্ছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, রামগতির রামদয়াল বাজার, আলেকজান্ডার, বিবির হাট, জমিদার হাট এবং কমলনগরের তোরাবগঞ্জ, করইতোলা, চর লরেন্স, হাজিরহাট, ফজুমিয়ার হাট বাজারে ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এ সময় বিএনপি, ছাত্রদলের একাধিক নেতা-কর্মীদের দেখা যায়।
দেশের চলমান রাজনীতিতে সমসাময়িক বিষয়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে বিএনপির হয়ে আলাপচারিতায় দেখা যায়।
কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, কেন্দ্রীয় বিএনপি ও বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে সারা দেশে ধানের শীষের প্রচারে অংশ নিচ্ছে ছাত্রদলের একাধিক নেতা-কর্মীরা। লক্ষ্মীপুর-৪ আসন বিএনপির ঘাটি হিসেবে বেশ পরিচিত। এখানে কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের ধানের শীষ প্রতীকের প্রচার ও গণসংযোগে জনমতে কাজ করছি। বিএনপি গণ-মানুষের দল, আপোষহীন নেত্রী বেগম জিয়ার দল। বিএনপিতে সাধারণ ভোটার ও তরুণদের আকর্ষণ অধিক ও ব্যাপক। বিএনপি এদেশের মানুষের আশার বাতিঘর। আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। ধানের শীষ জনতা ও গণমানুষের আস্থার প্রতীক। আগামীতে গণমানুষের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি কাজ করছে ইনশাআল্লাহ। তবে নির্বাচনী প্রচারে কিছু দুষ্কৃতিকারী দেখা দিয়েছে। তারা জনমতে গণমানুষের মধ্য ইসলামের নামে নানা কুৎসা রটাচ্ছে। এসব থেকে ভোটারদের বিরত থেকে জনমতের ঊর্ধ্বে ধানেরশীষের ভোট দিতে আহবান করছি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুর-৪ আসনে নারী-পুরুষ প্রায় সাড়ে চার লাখ ভোটার রয়েছে।