বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে চলবে।
তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে চলবে। বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে সেটিও নির্ধারিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার এম এন একাডেমি স্কুল মাঠে এই বিশাল জনসভাটি অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে জনসভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।