এবার ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তাব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন,গত ১৭ বছর পর জনগণ ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন। জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম জনগণ আর মেনে নেবে না। রক্তে ভেজা মাটিতে ফ্যাসিস্ট-স্বৈরাচারের জায়গা হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ শহরের সরকারি হাইস্কুল মাঠে গাইবান্ধা-৪ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টে এ দেশের ছাত্রজনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এ দেশের নতুন স্বাধীনতা জনগণের মত প্রকাশের পথ উন্মুক্ত করে দিয়েছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের আর কখনই জনগণ মেন্ডেট দেবে না।
১১ দলীয় জোট প্রার্থী ডা.আব্দুর রহিম সরকার বলেন, গোবিন্দগঞ্জবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। মাদক ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে সরকার ঘোষিত ইপিজেড নির্মাণ, জেলার একমাত্র বন্ধুভারী শিল্প গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনি কলকারখানা চালু, উপজেলার কোচাশহরকে শিল্পনগরী ঘোষণা ও করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।