নতুন সরকারের কাছে প্রধান দুই দাবি অপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নারীদের নিরাপত্তা ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নির্বাচিত সরকারের ভূমিকা চান তিনি। 

নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।’ 

তবে বিশেষ দুটি দাবি করেন তিনি নতুন সরকারের কাছে। অপু বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে সেটা আমি চাই। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।’