চিত্রনায়ক পলাশের গ্রেপ্তারে থমকে গেল অপুর ‘শিকার’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

চিত্রনায়ক মরতুজা পলাশের গ্রেপ্তারের ঘটনায় অনিশ্চিত হয়ে পড়ল নায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার চিত্রনায়ক মরতুজা পলাশ এখন কারাগারে। গত ২৮ আগস্ট গ্রেপ্তার হলেও খবরটি জানাজানি হয় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। জানা গেছে, নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা–সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আগস্ট মাসের প্রথম সপ্তাহেই নেপালে শুরু হয় ‘শিকার’ সিনেমার শুটিং। ২৫ দিনের বেশি শুটিং করে শিকার টিম। নেপালে আকস্মিক বন্যার পর ২৮ আগস্ট দেশে ফিরে আসেন তারা। সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরতুজা পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাশের গ্রেপ্তারের বিষয়টি এত দিন প্রকাশ করা হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশ পায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পারভেজ ব্যাপারী হত্যা মামলার এজাহারনামীয় আসামি পলাশ। গ্রেপ্তারের পর পলাশকে এক দিনের রিমান্ডে নিয়েছিল সিআইডি। ১৪ সেপ্টেম্বর রিমান্ড শেষে আদালতকে সিআইডি জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে পলাশের কাছ থেকে। এ ছাড়া অন্য পলাতক আসামিদের সম্পর্কেও জানেন তিনি। এই ঘটনায় পলাশকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।

এদিকে আগামী অক্টোবরে শিকার সিনেমার বাকি অংশের দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। তবে মরতুজা পলাশ কারাগারে থাকায় শিকার সিনেমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাকি অংশের শুটিং এবং সিনেমা মুক্তি নিয়ে নির্মাতা রয়েছেন অনিশ্চয়তায়। পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার বাকি কাজও অনিশ্চয়তায় পড়েছে। নেপালে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ হলেও কয়েকটি দৃশ্য ও গানের কাজ বাকি রয়েছে। নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে এসব কাজ শেষ করার পরিকল্পনা করেছিলেন। তবে নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা সম্ভব হয়নি।

নির্মাতা জানান, পলাশ আইনিভাবে মামলাটি মোকাবিলা করছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে তিনি শিগগির মুক্তি পাবেন। তা না হলে তাঁর মুক্তির অপেক্ষা করা ছাড়া আপাতত বিকল্প নেই। রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটিতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত