শেরপুরে সিএনজি ও পিকাপের সংঘর্ষে সহকারী প্রিজাইডিং অফিসার সহ ২ জন নিহত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরপুর জামালপুর মহাসড়কের শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত প্রিজাইডিং অফিসার রুকুনুজ্জামান জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা এবং তিনি শেরপুর পলিটেকনিকেল ইন্সটিটিউটের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করার কথা ছিলো।
নিহত অন্যজনের নাম মাহফুজা। তিনি ঝিনাইগাতি উপজেলার মাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আরো আহত হয়েছেন তিনজন। তাদেরকে শেরপুর ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শিমুলতলী বাজারে সিএনজি ও পিকআপের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শেরপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।