বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৯ টায় গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, চেয়ারম্যান সকাল থেকেই সারা দেশের নির্বাচনের খোঁজ খবর নিচ্ছেন। ভোট দিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। এরপর গুলশান কার্যালয়ে বসবেন।
উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী।