ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক।
এসময় তিনি তারেক রহমানকে ‘ভাই সম্বোধন করে বলেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই।
সবাই ভালো থাকুন, সুখে থাকুন।’
তিনি আরো বলেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।
