শফিকুর রহমান ভোট দেবেন মিরপুরে

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন সেটিও জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্ব স্ব ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।